Lowest Price এ Best Service পেতে ORDER করুন-পাঠাবো নাকিতে PATHABONAKI.COM
বাংলাদেশ জাতীয় সঞ্চয় পত্র কিনুন যে কোন সময়
৳1.00
বাংলাদেশ জাতীয় সঞ্চয় পত্র কিনুন যে কোন সময়। Bangladesh National Savings Certificate
সঞ্চয়পত্রের প্রকারভেদঃ
৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: সাধারণ নাগরিকদের জন্য। ৫-বছর পর মুনাফা সহ আসল ফেরত
মূল্যমানঃ ১০ টাকা; ৫০ টাকা; ১০০ টাকা; ৫০০ টাকা; ১,০০০ টাকা; ৫,০০০ টাকা; ১০,০০০ টাকা; ২৫,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা; ১০,০০,০০০ টাকা; ২৫,০০,০০০ টাকা।
ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ
(ক) ব্যক্তির ক্ষেত্রেঃ একক নামে ৩০ লক্ষ অথবা যুগ্ম-নামে ৬০ লক্ষ টাকা;
(খ) প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ ভবিষ্য তহবিলে মোট স্থিতির ৫০%, তবে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) কোটি টাকা;
(গ) ফার্মের ক্ষেত্রেঃ সর্বোচ্চ ২(দুই) কোটি টাকা।
(ঘ) অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান, দুঃস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান (অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানা ইত্যাদি) এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ ৫(পাঁচ) কোটি টাকা।
পরিবার সঞ্চয়পত্র: নারী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য বেশি লাভজনক।মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;
মূল্যমানঃ ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।
মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।
পেনশনার সঞ্চয়পত্র: অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ স্কিম।মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়
যারা ক্রয় করতে পারবেনঃ অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান।
ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ প্রাপ্ত আনুতোষিক (Gratuity) ও ভবিষ্য তহবিলের অর্থ (চূড়ান্ত) মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা।
৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: প্রতি ৩ মাস পর পর মুনাফা দেয়।
ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ
(ক) ব্যক্তির ক্ষেত্রেঃ একক নামে ৩০ লক্ষ অথবা যুগ্ম-নামে ৬০ লক্ষ টাকা;
(খ) প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ ভবিষ্য তহবিলে মোট স্থিতির ৫০%, তবে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) কোটি টাকা;
(গ) ফার্মের ক্ষেত্রেঃ সবোর্চ্চ ২(দুই) কোটি টাকা।
(ঘ) অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান, দুঃস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান (অনাথ আশ্রম, শিশু পরিবার,
এতিমখানা ইত্যাদি) এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ ৫(পাঁচ) কোটি টাকা।
অন্যান্য সুবিধাঃ
(ক) ত্রৈমাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়।
(খ) নমিনি নিয়োগ করা যায়।
(গ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি প্রতি তিন (৩)মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন।
Apply for Bangladesh Government savings certificates digitally at any time of the year—no deadline or time restrictions! Enjoy a seamless process, secure your future, and manage your investments from the comfort of your home. Perfect for those seeking safe and reliable long-term financial growth. Secure, simple, and convenient!
অন্যান্য সুবিধাঃ
(ক) মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;
(খ) নমিনি নিয়োগ করা যায়;
(গ) সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে
পারেন।
যেখানে পাওয়া যায়ঃ জেলা সঞ্চয় অফিস ও জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোসমূহ, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।
মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে উপর্যুক্ত ছকে উল্লিখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।
উৎসে করঃ আয়কর আইন-২০২৩ এর ১০৫ ধারা অনুযায়ী মুনাফার উপর উৎসে কর কর্তন করা হয়।
যারা ক্রয় করতে পারবেনঃ
(ক) সকল শ্রেণি ও পেশার বাংলাদেশী নাগরিক;
(খ) আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২) এর বিধি ৪৯-এর উপ-বিধি (২) এ সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্য তহবিল এবং ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ এর ১৯ নং) অনুযায়ী পরিচালিত ভবিষ্য তহবিল;
(গ) আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিল এর পার্ট এ এর অনুচ্ছেদ-৩৪ অনুযায়ী মৎস্য খামার, হাঁস-মুরগীর খামার, পেলিটেড পোল্ট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটিপোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতার চাষ হতে অর্জিত আয়-যা সংশ্লিষ্ট উপ-কর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত।
(ঘ) অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান/ অটিস্টিকদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত অন্য কোন প্রতিষ্ঠান। তবে, শর্ত থাকে যে, প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত অর্থের মুনাফা অবশ্যই অটিস্টিকদের সহায়তায় ব্যবহার করতে হবে এবং প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রত্যয়নকৃত হতে হবে।
(ঙ) দুঃস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান (অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিমখানা ইত্যাদি)।
(চ) প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র।
https://nationalsavings.gov.bd/pages/static-pages/6922de53933eb65569e19dfc
Address
Hazi Complex, 1st floor, Matikata bazar, Dhaka Cantonment, Dhaka, Bangladesh
Email
pathabonaki@gmail.com
Phone
+88 01320-584090, 01913747999
Information
Company


পাঠাবো না কি Lowest Price এ Female DOCTOR Appointment, consultation and Prescription, Tuition Support of BUET AND KUET Students, Advisory service for best Investment of financial products in good commercial banks/insurance companies in Bangladesh বিষয়ে lowest service charge এ আপনাকে সহযোগিতা করে। প্রয়োজনে email এর মাধ্যমে অর্ডার করুন।pathabonaki@gmail.com
